English Version
আপডেট : ২৪ জানুয়ারি, ২০১৮ ১১:০৫

ডিএনসিসি নির্বাচন: ৩ নয়, ৬ মাস স্থগিত

অনলাইন ডেস্ক
ডিএনসিসি নির্বাচন: ৩ নয়, ৬ মাস স্থগিত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচন ছয় মাসের জন্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সম্প্রসারিত ১৮টি ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচন চার মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

ইউএনবি'র খবরে বলা হয়েছে, ২৩ জানুয়ারি মঙ্গলবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমেদ এ বিষয়ে হাইকোর্টের রায়ের অনুলিপি পাওয়ার পর সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

হেলালউদ্দিন আহমেদ জানান, আদালতের রায়ের যে ফটোকপি সংগ্রহ করেছেন তিনি। সেখানে দেখা গেছে, ডিএনসিসির নির্বাচন ছয় মাসের জন্য এবং ডিএসসিসির নির্বাচন চার মাসের জন্য স্থগিত করা হয়েছে।

তিনি আরও জানান, ইসি রায়ের সত্যায়িত কপির জন্য আবেদন করেছে। ২৪ জানুয়ারি বুধবার রায়ের সত্যায়িত কপি পাওয়ার আশা করছেন তারা।

গত ১৭ জানুয়ারি রিটের পরিপ্রেক্ষিতে আদালত ডিএনসিসি নির্বাচনের তফসিলের কার্যকারিতা স্থগিত করেন। অপর একটি রিটের পরিপ্রেক্ষিতে পরদিন ডিএসসিসির ১৮ ওয়ার্ডের নির্বাচনও স্থগিত করেন আদালত।

২০১৭ সালের ৩০ নভেম্বর মেয়র আনিসুল হকের মৃত্যুর পর ঢাকা উত্তরে মেয়র পদ শূন্য ঘোষণা করে ইসি।