English Version
আপডেট : ২০ জানুয়ারি, ২০১৮ ১০:৩৭

দেশের উত্তরাঞ্চলের কয়েকটি স্থানে মৃদু ভূমিকম্প

অনলাইন ডেস্ক
দেশের উত্তরাঞ্চলের কয়েকটি স্থানে মৃদু ভূমিকম্প

দেশের উত্তরাঞ্চলের দিনাজপুর, রংপুর, লালমনিরহাট ও নীলফামারীসহ কয়েকটি স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শনিবার (২০ জানুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে হঠাৎ করে কেপে ওইসব এলাকা।  

রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৬৭। এ কম্পনের স্থায়ীত্বকাল ছিল প্রায় ৮ সেকেন্ড। আর ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের আসামের গৌড়িপুর থেকে ১২ কিলোমিটার দূরে বলে জানিয়েছে আর্থকোয়ার্ক ট্র্যাক ডটকম।

ভূমিকম্পের সময় বন্ধ হয়ে যায় মোবাইল নেটওয়ার্ক। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সকালে রাস্তায় বেড়িয়ে আসা ও জেগে থাকা মানুষের মাঝে আতংক ছড়িয়ে পড়ে।