English Version
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০১৭ ১৬:৩৯

পাসে এগিয়ে মেয়েরা

অনলাইন ডেস্ক
পাসে এগিয়ে মেয়েরা

এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাসের হারে ছাত্রীরা এগিয়ে রয়েছে। ছাত্রীদের পাসের হার ৯৫ দশমিক ৪০ শতাংশ। আর ছাত্র পাসের হার ৯৪ দশমিক ৯৩ শতাংশ।

শনিবার (৩০ ডিসেম্বর) সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২৬ লাখ ৯৬ হাজার ২১৬ জন। পাস করেছে ২৫ লাখ ৬৬ হাজার ২৭১ জন। পাসের হার ৯৫ দশমিক ১৮ ভাগ। তিনি বলেন, জিপিএ-৫ বেশি পেয়েছে ছাত্রীরা। মোট জিপিএ-৫ পেয়েছেন ২ লাখ ৬২ হাজার ৬০৯ জন। এর মধ্যে ছাত্র ১লাখ ১৫ হাজার ৫৪৮ জন। আর ছাত্রী ১ লাখ ৪৭ হাজার ৬১ জন।