English Version
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০১৭ ১৪:৩৫

ছাত্রলীগের হামলা মামলায়- ২০১৭

অনলাইন ডেস্ক
ছাত্রলীগের হামলা মামলায়- ২০১৭

আর মাত্র কয়েকটি দিন পরেই বিদায় নেবে ২০১৭ সাল। সবার জীবন থেকে হারিয়ে যাবে ঘটনাবহুল এ বছরটি। এ বছরে ছাত্রলীগ রাজনীতির অঙ্গনে ঘটেছে অনেক বড় ধরনের ঘটনা। পাঠকদের জন্য ছাত্রলীগের কয়েকটি ঘটনা তুলে ধরা হলো:

মৌলভীবাজারে ছাত্রলীগের দু’গ্রুপের সংর্ঘষে নিহত ২ মৌলভীবাজারে ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্রাবাসের সামনে এ ঘটনা ঘটেছিল। পরে স্থানীয়রা আহতাবস্থায় তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো: শাহ জালাল এ তথ্য নিশ্চিত করে বলেন, ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। মোবাইল ছিনতাইয়ের ঘটনায় ময়মনসিংহে ছাত্রলীগের সংর্ঘষ গুলিবিদ্ধসহ আহত ৭ ময়মনসিংহ নগরীতে একটি মোবাইল ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতা-কর্মীদের দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ রাবার বুলেট ছুঁড়ে। এতে গুলিবিদ্ধ’সহ আহত হয়েছিল কমপক্ষে ৭ জন ছাত্রলীগ নেতা-কর্মী। গত ১৪ সেপ্টেম্বর রাত ৮টার দিকে নগরীর বাউন্ডারি রোড এলাকায় এ ঘটনা। জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নওশেল আহমেদ অনি ও আনন্দ মোহন কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ইয়াসিন আরাফাত খোকন গ্রুপের মধ্যে একটি মোবাইল ছিনতাইকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। চট্টগ্রামে ছাত্রলীগের সঙ্গে পুলিশের সংর্ঘষ, আহত ১৫ চট্টগ্রামের আউটার ষ্টেডিয়ামের মাঠ দখল করে সুইমিংপুল নির্মাণের প্রতিবাদে ছাত্রলীগের কর্মসূচিতে বাধা এবং লাঠিচার্জ করেছিল পুলিশ। এতে বিক্ষুব্ধ ছাত্রলীগ কর্মীরা কাজীর দেউড়ি এলাকায় বিক্ষোভ ভাঙচুর এবং সড়ক অবরোধ করেছিল। এ সময় পুলিশের সাথে ধাওয়া-পাল্টা-ধাওয়া সংঘর্ষে দুই পুলিশসহ ১৩ ছাত্রলীগ নেতা কর্মী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করেন। গত ১৮ এপ্রিল কাজীর দেউড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি জানান, আউটার স্টেডিয়ামের ঐতিহ্যবাহি মাঠ দখলে নিয়ে মেয়র নাছির বিনা টেন্ডারে সিডিএর অনুমতি না নিয়ে এবং ইমারত নির্মাণ আইন উপেক্ষা করে সুইমিং কমপ্লেক্সের নামে ব্যবসায়ীক কেন্দ্র তৈরি করছে। ছাত্রলীগ নিয়মতান্ত্রিকভাবে ভাবে আন্দোলন চালিয়ে আসছেন। বিকেলে ছাত্রলীগ মাঠে অবস্থান করতে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ আমার নেতাকর্মীদের উপর বেপরোয়া লাঠিচার্জ করে ১৩ জনকে আহত করেছে। আমরা নগর ছাত্রলীগ স্পষ্টভাষায় জানিয়ে দিতে চাই আউটার ষ্টেডিয়ামের মাঠ দখল করে কোন ভাবেই স্থাপনা নির্মাণ করতে দেবো না। চট্টগ্রামে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় ২টি মামলা চট্টগ্রামে আউটার স্টেডিয়ামে সুইমিংপুল নির্মাণকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় ২টি মামলা দায়ের করেছিল পুলিশ। গত ১৮ এপ্রিল রাতে পুলিশ বাদী হয়ে কোতয়ালী থানায় মামলাদুটি দায়ের করে। মামলায় আসামি হিসেবে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহম্মেদ ইমু এবং সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিসহ ৫৯ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়। এছাড়াও অজ্ঞাত আরো ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়। মঙ্গলবার মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেলে আউটার স্টেডিয়ামে সুইমিং পুল নির্মাণ বন্ধের দাবিতে ছাত্রলীগ কাজীর দেউড়ী এলাকায় মিছিল ও সমাবেশ করে। তারা নির্মাণ কাজে বাধা দেয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ছাত্রলীগের সংর্ঘষ হয়। এ সময় কমপক্ষে ১৫ জন আহত হন। রাজশাহীতে তিন সাংবাদিকের নামে ছাত্রলীগের মামলা রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ইয়াবা চক্রের বিষয়ে সংবাদ প্রকাশের জেরে তিন সাংবাদিকের নামে মানহানির মামলা করে রাবি ছাত্রলীগের দুই নেতা। গত ১৬ নভেম্বর দুপুরে রাজশাহী মহানগর মুখ্য হাকিম আদালতে ছাত্রলীগের সহ-সভাপতি রবিউল আউয়াল মিল্টন ও সাংগঠনিক সম্পাদক মুশফিক তাহমিদ তন্ময় ৫০০, ৫০১ ও ৫০২ ধারায় এ মানহানি মামলা দায়ের করেন। তবে এ মামলা হয়রানি ও উদ্দেশ্য মূলক বলে দাবি করেন অভিযুক্ত সাংবাদিকরা। মামলার আসামিরা হলেন দৈনিক যুগান্তর ও স্থানীয় দৈনিক সোনালী সংবাদ পত্রিকার রাবি প্রতিনিধি হাসান আদিব, এসএ টিভির রাজশাহী প্রতিনিধি জিয়াউল গণি সেলিম ও এসএ টিভির ক্যামেরা পারসন সাঈদ। যশোরে ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী খুন যশোরের ঝিকরগাছায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মিলন (২৬) নামে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে ঝিকরগাছার কাটাখাল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিলন ঝিকরগাছা উপজেলার কাটাখাল এলাকার আলমগীর হোসেনের ছেলে। ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালেহ মাসুদ করিম জানান, গত ১৬ ডিসেম্বর দুপুরে মিলন নিজ বাড়ি কাটাখাল এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।