English Version
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০১৭ ১৫:২৯

‘রোহিঙ্গাদের দ্রুত ফেরত পাঠানোর কাজ করছে সরকার’

অনলাইন ডেস্ক
‘রোহিঙ্গাদের দ্রুত ফেরত পাঠানোর কাজ করছে সরকার’

রোহিঙ্গাদের দ্রুত ফেরত পাঠানোর কাজ করছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (২৪ ডিসেম্বর) চট্টগ্রামে নেভাল একাডেমিতে নৌবাহিনীর শীতকালীন রাষ্ট্রপতির কুচকাওয়াজ পরিদর্শন শেষে দেয়া বক্তব্য একথা বলেন তিনি। এসময় মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশের স্বাধীন, সার্বভৌম রক্ষা আত্মনিয়োগের জন্য নবীন নৌ সদস্যদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। এরআগে, সকাল ১১টার দিকে নেভাল একাডেমিতে পৌঁছান প্রধানমন্ত্রী। এসময় একটি খোলা জিপে করে বার্ষিক প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে তিনবাহিনীসহ সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিকেলে নগরীর চশমা হিলে প্রয়াত আওয়ামী লীগ নেতা ও সাবেক সিটি মেয়র মহিউদ্দিন চৌধুরীর বাসায় যাবেন শেখ হাসিনা। সেখানে মহিউদ্দিনের স্বজনদের সঙ্গে কথা বলবেন তিনি।