English Version
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০১৭ ১৩:০১

প্রয়াত মহিউদ্দিনের বাসায় যাবেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রয়াত মহিউদ্দিনের বাসায় যাবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রাম আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র সদ্য প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (২৪ ডিসেম্বর) চট্টগ্রাম নেভাল একাডেমি পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী তার বাসায় যাবেন।

জানা যায়, চট্টগ্রাম নেভাল একাডেমিতে নৌবাহিনীর বার্ষিক রাষ্ট্রপতির কুচকাওয়াজে যোগ দিতে চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী। রবিবার সকাল সোয়া ১০টায় নেভাল একাডেমিতে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। পরে শোক-সন্তপ্ত পরিবারকে সান্তনা দিতে মহিউদ্দিনের বাসায় আসবেন। বাসায় কিছু সময় কাটিয়ে পরে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করবেন। উল্লেখ্য, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী গত ১৪ ডিসেম্বর দিবাগত রাতে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।