English Version
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০১৭ ১৫:০০

ইস্পাত কারখানায় বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৭

অনলাইন ডেস্ক
ইস্পাত কারখানায় বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৭

রাজধানীর শ্যামপুরে একটি ইস্পাত কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৭ জন শ্রমিক দগ্ধ হয়েছেন।

আহতদের ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আহতদের হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। বিস্ফোরণে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা জানা যায়নি। শুক্রবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে কারখানায় আগুন লেগে যায়। একজন শ্রমিক বলেন, কারখানার নিয়মিত কাজ করার সময় হুট করেই বয়লার বিস্ফোরণ হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।