English Version
আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৭ ১৪:৩১

সাংসারিক কলহের জেরে নার্সের আত্মহত্যা

অনলাইন ডেস্ক
সাংসারিক কলহের জেরে নার্সের আত্মহত্যা

রাজধানীতে গলায় ফাঁস দিয়ে নিপা মৃধা (২৭) নামে এক নার্স আত্মহত্যা করেছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কলাবাগান উত্তর ধানমন্ডির এলাকায় ঘটনাটি ঘটে। নিপা পিরোজপুরের নাজিরপুর উপজেলার ঘড়ঘাটা গ্রামের বিনয় মল্লিকের মেয়ে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া  জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বর্তমানে নিপা কলাবাগান উত্তর ধানমন্ডির বাড়ি নং ৩০/৫ তলা বাড়ির দ্বিতীয় তলা স্বামী অনিমেষ মৃধা নিয়ে ভাড়া থাকতেন। নিপার স্বামী অমিনেষ জানান, তেজগাঁও এলাকায় একটি ক্লিনিকি নার্স হিসেবে চাকরি করতেন তার স্ত্রী। স্বামী-স্ত্রীর সাংসারিক কলহের জের ধরে নিপা বাসার বাথরুমে কাপড় রাখার এঙ্গেলের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরে মুমূর্ষু অবস্থায় নিপাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক দুপুর ১টার দিকে মৃত ঘোষণা করেন।