English Version
আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৭ ১৪:২৫

আজ খালেদার সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
আজ খালেদার সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আজ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ড. সাঈদ বিন হাজার আল শেহি। আজ রাত সাড়ে ৮টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান ও শামসুদ্দিন দিদার বুধবার রাতে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। এ সময় চেয়ারপারসনের সঙ্গে দলের মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য এবং দলীয় প্রধানের উপদেষ্টামণ্ডলীর সদস্যরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।