ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
৭০ দিন পর ফিরলেন নিখোঁজ সাংবাদিক উৎপল
রহস্যজনক নিখোঁজ হওয়ার দুই মাস ১০ দিন পর অনলাইন নিউজ পোর্টাল পূর্বপশ্চিমবিডি ডটনিউজের সাংবাদিক উৎপল দাসের খোঁজ মিলেছে। গতকাল মঙ্গলবার মধ্যরাতে তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা এলাকা থেকে স্বজন ও ঘনিষ্ঠ সহকর্মীদের সঙ্গে নিজের মোবাইল ফোন নম্বরে কথা বলেন। এরপর তিনি নরসিংদীর রায়পুরা এলাকায় নিজের বাড়িতে যাচ্ছেন বলে জানান। নিজের ফিরে আসার কথা জানিয়ে উৎপল তাঁর ঘনিষ্ঠদের বলেন, রাত ১২টার দিকে কে বা কারা তাঁকে ভুলতা এলাকায় রেখে যায়। তবে পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি ভালো আছি। বেড়াতে বের হয়েছিলাম। ’ আবার বলেন, ‘আমি কোথায় ছিলাম, কিভাবে ছিলাম—এ প্রশ্ন করবেন না। ’ তবে দীর্ঘদিন নিখোঁজ থাকার পর তাঁর ফিরে আসার খবরেই সহকর্মী ও স্বজনরা স্বস্তি প্রকাশ করেছে। এদিকে উৎপলের ফিরে আসার ব্যাপারে তদন্তকারী পুলিশ কর্মকর্তারা কিছুই জানেন না বলে জানিয়েছেন। পূর্বপশ্চিমবিডি ডটনিউজের প্রধান সম্পাদক পীর হাবিবুর রহমান বলেন, ‘রাত ১২টার দিকে ওর সঙ্গে মোবাইল ফোনে কথা হয়েছে। বুক থেকে পাথর নেমে গেছে। উৎপল নারায়ণগঞ্জে আছে। বেশ কিছুক্ষণ তার সঙ্গে কথা হয়েছে। ’ উৎপলের বন্ধু সমকালের সাংবাদিক রাজিব আহমেদ জানান, উৎপল তাঁর সঙ্গে ব্যক্তিগত মোবাইল ফোন নম্বরে কথা বলেছেন। সে সময় জানান, রাত ১২টার দিকে কে বা কারা তাঁকে ভুলতা এলাকায় রেখে যায়। উৎপল এখন নরসিংদীর রায়পুরা এলাকায় নিজের বাড়ির দিকে যাচ্ছেন। রাত সাড়ে ১২টার দিকে উৎপলের বাবা চিত্তরঞ্জন দাস মোবাইলে ফোনে বলেন, ‘উৎপল ফোন করেছে। সে তার মায়ের সঙ্গে কথা বলেছে। সে এখন রূপগঞ্জে। বাড়ি আসছে। ’ উৎপলের মোবাইল নম্বরে ফোন করা হলে তিনি বলেন, ‘আমি কোথায় ছিলাম, কিভাবে ছিলাম—এ প্রশ্ন করবেন না। ’ ফোন কাটার আগে তিনি বলেন,‘হ্যাঁ, আমি ভালো আছি। সমস্যা নাই। এখন বাড়ি যাচ্ছি। ’ আরেক সাংবাদিককে উৎপল বলেন, ‘গ্রামের বাড়ি নরসিংদী যাব। আমি ভালো আছি। বেড়াতে বের হয়েছিলাম!’ রাতে যোগাযোগ করা হলে মতিঝিল থানার ওসি ওমর ফারুক বলেন, ‘আমরা বিষয়টি এখনো নিশ্চিত হতে পারিনি। খবর পেলাম। এখন খোঁজ নিচ্ছি। ’ নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার অফিস ও রূপগঞ্জ থানায় যোগাযোগ করেও এ ব্যাপারে তথ্য পাওয়া যায়নি। গত ১০ অক্টোবর রাজধানীর মতিঝিলে তাঁর কর্মস্থল পূর্বপশ্চিমবিডি ডটনিউজ অফিস থেকে বের হওয়ার পরই নিখোঁজ হন উৎপল দাস। নিখোঁজের ঘটনায় ১২ অক্টোবর মতিঝিল থানায় সাধারণ ডায়েরি করে পূর্বপশ্চিমবিডি ডটনিউজ পোর্টাল কর্তৃপক্ষ। আরেকটি ডায়েরি করা হয় তাঁর পরিবারের পক্ষ থেকে। এরপর তাঁকে খুঁজে বের করার দাবিতে সাংবাদিকরা নানা কর্মসূচি পালন করে আসছেন। এর আগে গত ৫ নভেম্বর উৎপলকে টাঙ্গাইলে পাওয়া গেছে বলেও গুজব ছড়ানো হয়েছিল।
জাতীয় বিভাগের আরো খবর
জাতীয় বিভাগের আরো খবর
-
জাতীয় গ্রিডে যুক্ত হলো নেপাল থেকে আসা বিদ্যুৎ
১৬ জুন, ২০২৫ ১৬:৫৩ -
ইতালিতে বাংলাদেশি কর্মীদের ভিসা আবেদন দ্রুত নিষ্পত্তির আশ্বাস
১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ২৩:৩৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
আগামী বছরের বইমেলা হবে চলতি বছরেই
১৮ সেপ্টেম্বর, ২০২৫ ২২:০২ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
আরও একবার বাড়ল স্বর্ণের দাম, ভরি কত
২৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:২৬ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে সুপার টাইফুন রাগাসা
২৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:৪০ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বৈঠকের জন্য যমুনায় বিএনপি, প্রতিনিধিদলে আছেন যারা
২৪ মে, ২০২৫ ২১:০৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


