English Version
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০১৭ ১৩:০০

কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে পুড়ল ৩৩ ঘর

অনলাইন ডেস্ক
কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে পুড়ল ৩৩ ঘর

গাজীপুরের কালিয়ায়াকৈরে অগ্নিকাণ্ডে ৩৩টি বসতঘর পুড়ে গেছে। আজ রবিবার ভোরে উপজেলার পূর্বচান্দরা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কালিয়াকৈর ফায়ার স্টেশনের কর্মকর্তা কবিরুল ইসলাম জানান, সকাল পৌনে ৬টার দিকে পূর্বচান্দরা এলাকার জনৈক মাসুদ আলম সোহেলের টিনের ভাড়াবাড়িতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ওই বাড়ির পাশে থাকা তার ভগ্নিপতি কবিরের ভাড়াবাড়িতেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে সোহেলের ২৬টি এবং কবিরের সাতটি ঘর মালামালসহ পুড়ে যায় বলে জানান তিনি।