English Version
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০১৭ ১০:১৪

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ছায়েদুল হকের প্রথম জানাজা

অনলাইন ডেস্ক
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ছায়েদুল হকের প্রথম জানাজা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর, মহান মুক্তিযুদ্ধের সংগঠক এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ ছায়েদুল হকের মরদেহ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হয়েছে।  সেখানে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

আজ রবিবার সকালে সেখানে জানাজা নামাজের পর ছায়েদুল হকের মরদেহ হেলিকপ্টারে তার নির্বাচিত এলাকা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নেওয়া হবে। সেখানে দ্বিতীয় ও তৃতীয় জানাজা শেষে বাদ জোহর বাবা-মায়ের কবরের মাঝখানে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি। শনিবার সকাল ৮টা ৩৯ মিনিটে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মন্ত্রী ছায়েদুল হক।