English Version
আপডেট : ১২ ডিসেম্বর, ২০১৭ ১০:২৬

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক
পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। দুর্ঘটনা এড়াতে গতকাল সোমবার রাত ৪টার দিকে ওই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘন কুয়াশায় মাঝনদীতে চারটি ফেরি আটকা পড়েছে। যাত্রী ও যানবাহন বোঝাই ওই চার‌টি ফেরি মাঝনদীতে নোঙর করেছে। আর ফেরি পারের অপেক্ষায় উভয় পাড়ের ঘাট এলাকায় বাস-ট্রাকসহ বিভিন্ন ধরনের তিন শতাধিক যানবাহন অপেক্ষা করছে। এতে করে কিছুটা ভোগান্তিতেও পড়ছেন যাত্রীসহ সংশ্লিষ্টরা। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডাব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বা‌ণিজ্য) ম‌হিউদ্দিন রাসেল জানান, যাত্রী ও যানবাহন নিয়ে পারাপারের সময় গতকাল সোমবার রাতে ঘন কুয়াশায় নৌপথ দেখতে না পেয়ে চার‌টি ফেরি মাঝনদীতে আটকা পড়ে। এর পরপরই বন্ধ করে দেওয়া হয় অন্য ফেরিগুলোও।