English Version
আপডেট : ৭ ডিসেম্বর, ২০১৭ ১১:৫৮

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বিকালে

অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বিকালে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সদ্য সমাপ্ত কম্বোডিয়ায় সরকারি সফরের ওপর আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বক্তৃতা করবেন।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিকেল ৪টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে প্রেসসচিব ইহসানুল করিম গতকাল বুধবার জানান।

কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের আমন্ত্রণে শেখ হাসিনা গত ৩ থেকে ৫ ডিসেম্বর তিনদিনের দেশ সফর করেন।