English Version
আপডেট : ২ ডিসেম্বর, ২০১৭ ০০:০৩

নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের গভীর শোক

অনলাইন ডেস্ক
নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের গভীর শোক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম, বাংলাদেশ। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় সংগঠনের সভাপতি অমিতোষ পাল ও সাধারণ সম্পাদক মতিন আব্দুল্লাহ গভীর শোক প্রকাশ করেন।

শোক বার্তায় তারা বলেন, মেয়র আনিসুল হক ছিলেন আধুনিক নগর গড়ার কারিগর। তিনি ছিলেন- স্বপ্ন, সাহস ও প্রেরণার মানুষ। নগরীর উন্নয়নে তিনি যে ভূমিকা পালন করে গেছেন তা অতুলনীয়। তার শূন্যতা পূরণ হওয়ার নয়। তার অনুপস্থিতি জাতির জন্য অপূরণীয় ক্ষতি হয়েছে। জাতি তাকে চিরদিন মনে রাখবে। আমরা তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাই।