ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
রোহিঙ্গারা বাংলাদেশের জন্য বোঝা: প্রধানমন্ত্রী
রাখাইন রাজ্যে সেনা অভিযানের মুখে সেখান থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠীকে দ্রুত ফিরিয়ে নিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটিকে রাজি করতে তাদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা চালিয়ে যাওয়ার কথাও বলেছেন তিনি। বৃহস্পতিবার সাভার সেনানিবাসে এক অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় এ কথা বলেন প্রধানমন্ত্রী। সেনানিবাসে কম্বাইনড মিলিটারি পুলিশ সেন্টার অ্যান্ড স্কুল উদ্বোধন করতে সেখানে যান তিনি।
রোহিঙ্গাদের বাংলাদেশের জন্য বোঝা আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রতিবেশী দেশ মিয়ানমার সেখান থেকে ছয় থেকে সাত লাখের মতো শরণার্থী আমাদের দেশে আশ্রয় নিয়েছে। মানবিক কারণেই আমরা তাদের আশ্রয় দিয়েছি। কিন্তু মিয়ানমারের সঙ্গে আমরা দ্বিপাক্ষিক আলোচনা চালাচ্ছি। যাতে এই মানুষগুলি তাদের স্বদেশে ফিরে যেতে পারে।’
‘মিয়ানমারের প্রতি আমাদের আহ্বান তারা যেন তাদের নাগরিকদের দ্রুত ফেরত নিয়ে যায়।’ রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণ, শরণার্থী শিবিরে নিরাপত্তা ও খাদ্য সরবরাহ নিশ্চিত করতে সশস্ত্র বাহিনী, বেসামরিক প্রশাসন, বিজিবি, র্যাব পুলিশ এবং সাধারণ জনগণের ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। বলেন, ‘স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও সংসদ সদস্যরা সকলেই আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। এই সমস্যা সমাধানের জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছি। জাতিসংঘে আমার যে ভাষণ, সেখানে আমি পাঁচ দফা দাবি উপস্থাপন করেছি।’
রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণে সক্ষম হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। বলেন, ‘আজকে সমগ্র বিশ্ববাসী আমাদের পাশে দাঁড়িয়েছে এবং রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে এবং আমাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছে।’ সকলের সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরীতা নয়-পররাষ্ট্র নীতির এই দিকটি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের প্রতিবেশী দেশসহ সব দেশের সঙ্গে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে সক্ষম হয়েছি।’
অনুষ্ঠানে বাংলাদেশের উন্নয়নের নেয়া সরকারের নানা পদক্ষেপও তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, ‘আমাদের দেশে যে সমস্যাগুলো ছিল, সেগুলো একে একে আমরা তা দূর করছি। বিদ্যুতের জন্য সমস্যা ছিল। ইতিমধ্যে আমরা বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছে। আজকে দেশের ৮০ ভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছে। আমরা ইতোমধ্যে ১৫ হাজার ৮২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষমতা অর্জন করেছি।’ ২০২১ সালের মধ্যে বাংলাদেশের কোনো ঘর অন্ধকারে থাকবে না বলেও আশার কথা বলেন শেখ হাসিনা।
গভীর সমুদ্রবন্দর নির্মাণের পদক্ষেপ নেয়ার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, ‘আমরা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছি। কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প, মেট্রোরেল, আন্তঃদেশীয় রেল প্রকল্প, এলএনজি টার্মিনালসহ বিভিন্ন উন্নয়নমুখী কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি।’ ঘোষণা অনুযায়ী বাংলাদেশ আজ ডিজিটাল হয়েছে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ‘সমগ্র বাংলাদেশে আমরা ইন্টারনেট চালু করতে সক্ষম হয়েছি এবং সাধারণ মানুষ তার সুফল পাচ্ছে।’
বঙ্গবন্ধু স্যাটেলাইট উদ্বোধনের প্রস্তুতি, চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ, নিজ অর্থায়নে পদ্মাসেতুর কাজের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, ‘আগামীতে এই দেশ যাতে আরও এগিয়ে যায় তার জন্য যা যা করণীয়, সেদিকে লক্ষ্য রেখে আমরা পদক্ষেপ নিচ্ছি।’ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আরও এগিয়ে যাবে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ‘দেশের অর্থনীতি আজ মজবুত। এই অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং এর সুফল বাংলাদেশের জনগণই পাবে।’
জাতীয় বিভাগের আরো খবর
জাতীয় বিভাগের আরো খবর
-
ইতালিতে বাংলাদেশি কর্মীদের ভিসা আবেদন দ্রুত নিষ্পত্তির আশ্বাস
১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ২৩:৩৩ -
জাতীয় গ্রিডে যুক্ত হলো নেপাল থেকে আসা বিদ্যুৎ
১৬ জুন, ২০২৫ ১৬:৫৩ -
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
২৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৪ -
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৬ -
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
২৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৪ -
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
২৮ ডিসেম্বর, ২০২৪ ১৭:১০ -
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১২ -
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৪ -
পরিবর্তন আসছে এনআইডিতে
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৫ -
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৫ -
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:১২ -
আজ মহান বিজয় দিবস
১৬ ডিসেম্বর, ২০২৪ ১০:১৩ -
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৭ -
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৩ -
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৬ -
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৪ -
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
আগামী বছরের বইমেলা হবে চলতি বছরেই
১৮ সেপ্টেম্বর, ২০২৫ ২২:০২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
আরও একবার বাড়ল স্বর্ণের দাম, ভরি কত
২৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:২৬ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


