English Version
আপডেট : ২২ নভেম্বর, ২০১৭ ১৫:৩৬

২৩ নভেম্বর আমেরিকান দূতাবাসের সকল অফিস বন্ধ

অনলাইন ডেস্ক
২৩ নভেম্বর আমেরিকান দূতাবাসের সকল অফিস বন্ধ

আগামী ২৩ নভেম্বর ঢাকাস্থ আমেরিকান দূতাবাসের সকল অফিস বন্ধ থাকবে। যুক্তরাষ্ট্রের জাতীয় ছুটির দিন ‘কৃতজ্ঞতা জ্ঞাপন দিবস’ উপলক্ষে এদিন কনস্যুলার সেকশন এবং আর্চার কে. ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি ও স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টারসহ আমেরিকান সেন্টার বন্ধ থাকবে।   তবে আমেরিকান নাগরিকদের জন্য জরুরি সেবা প্রদান করা হবে। এজন্য তারা ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তার সাথে যোগাযোগ করতে পারেন। আজ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।