English Version
আপডেট : ২১ নভেম্বর, ২০১৭ ১১:৫৪

‘বাঙালি জাতিকে ধ্বংস করতেই জাতির পিতাকে হত্যা’

অনলাইন ডেস্ক
‘বাঙালি জাতিকে ধ্বংস করতেই জাতির পিতাকে হত্যা’

স্বাধীনতার পর জাতির পিতা যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, তখনই ১৫ সপরিবারে তাকে হত্যা করে দেশকে পিছিয়ে দেয়া হয়েছে। স্বাধীনতা ও বাঙালি জাতিকে ধ্বংস করতেই তারা জাতির পিতাকে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে দেয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার ৭ মার্চের ভাষণ লিখিত ছিল না। এটার কোনো নোটও ছিল না। ১৯৭১ সালের ৭ মার্চে তৎকালীন রেসকোর্স ময়দানে দোয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ তার অন্তর থেকে এসেছিল। তার এই ভাষণ ছিল বাঙালি জাতির জন্য দিক নির্দেশনা।

প্রধানমন্ত্রী বলেন, ১৫ আগস্টের হত্যাকারীরা জাতির পিতার ৭ মার্চের ভাষণকেও নিষিদ্ধ করেছিল। সেই ভাষণ আজ বিশ্ব ঐতিহ্য হিসেবে ইউনেস্কোতে স্থান পেয়েছে।