English Version
আপডেট : ২০ নভেম্বর, ২০১৭ ২৩:৪৫

পুলিশের ১৩ এসি বদলি

অনলাইন ডেস্ক
পুলিশের ১৩ এসি বদলি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ১৩ জন সহকারী কমিশনারকে (এসি) বদলি বা পদায়ন করা হয়েছে।  সোমবার ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি বা পদায়ন করা হয়। ডিএমপির ওয়েব পোর্টাল ডিএমপি নিউজে এ কথা জানানো হয়েছে। 

এতে বলা হয়, কানিজ ফাতেমাকে ট্রাফিক-অ্যাডমিন অ্যান্ড রিসার্চে, প্রশাসন-উত্তরা বিভাগের শিকদার মো. হাসান ইমামকে গোয়েন্দা বিভাগ পূর্বে, ইমতিয়াজ মাহবুবকে প্রশাসন-উত্তরা বিভাগে, আহসানুজ্জামানকে গোয়েন্দা বিভাগ দক্ষিণে, মো. খায়রুল আমিনকে পেট্রল-মোহাম্মদপুরে, মো. সামসুজ্জামানকে ডিএমপির তথ্য ও জনসংযোগ বিভাগে, সাদিয়া আফরিনকে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগে, মো. শিবলী নোমানকে ওয়ার্কশপ বিভাগে, মো. হান্নানুল ইসলামকে, জুলফিকার আলীকে প্রোটেকশন বিভাগে, ওয়ার্কশপ বিভাগের এসি মো. আবদুল্লাহ-আল-মামুনকে অ্যাডমিন-ওয়ার্কশপে, ইশতিয়াক আহমেদকে সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম এবং এসি (পেট্রল-মোহাম্মদপুর) বিপ্লব কুমার রায়কে প্রোটেকশন বিভাগে সহকারী কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।