ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
লেকহেড স্কুল খোলার আদেশ স্থগিত থাকছে
জঙ্গি কার্যক্রমে পৃষ্ঠপোষকতার অভিযোগে বন্ধ করে দেওয়া রাজধানীর ধানমণ্ডি ও গুলশানের লেকহেড গ্রামার স্কুল খুলে দিতে হাইকোর্টের নির্দেশ স্থগিতই থাকছে।
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে আপিল বিভাগ আজ রোববার এ আদেশ দেন।
এর আগে গত ১৫ নভেম্বর রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার কোর্ট বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন হাইকোর্টের আদেশ স্থগিত করে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য বিষয়টি পাঠানোর আদেশ দেন। আজ আপিল বিভাগও স্থগিতাদেশ বহাল রাখেন।
আদালত সূত্র জানায়, আরো ১০ দিনের জন্য হাইকোর্ট আদেশ স্থগিত রাখা হয়েছে। একই সঙ্গে এ সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল দাখিল করতে বলেছে আপিল বিভাগ।
গত ১৪ নভেম্বর হাইকোর্ট এক আদেশে স্কুলটির দুই শাখা খুলে দেওয়ার নির্দেশ দেন। এরপর ওই নির্দেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
হাইকোর্ট আদেশে ২৪ ঘণ্টার মধ্যে ওই স্কুলের ধানমণ্ডি ও গুলশানের শাখা খুলে দেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি লেকহেড স্কুল কর্তৃপক্ষকে জঙ্গিবাদসহ যেকোনো বিষয়ে সরকারকে সব ধরনের সহযোগিতা করার নির্দেশ দেন।
স্কুল খুলে দিতে আনা রিট আবেদনের পক্ষে হাইকোর্টে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ এফ হাসান আরিফ, ব্যারিস্টার আখতার ইমাম ও রাশনা ইমাম।
এর আগে ৯ নভেম্বর লেকহেড গ্রামার স্কুলের গুলশান ও ধানমণ্ডি শাখা বন্ধের সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। বন্ধ করে দেওয়া লেকহেড স্কুলের মালিককে স্কুলটি খোলা ও পরিচালনা করতে দেওয়ার জন্য কেন বিবাদীদের নির্দেশ দেওয়া হবে না—রুলে তাও জানতে চাওয়া হয়। স্কুলটির মালিক খালেদ হাসান মতিন ও ১২ শিক্ষার্থীর অভিভাবক হাইকোর্টে রিট দায়ের করেন।
গত ৬ নভেম্বর ধানমণ্ডি ও গুলশানের দুটি শাখাসহ লেকহেড স্কুলের সব শিক্ষা কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সালমা জাহানের সই করা চিঠিতে ঢাকা জেলা প্রশাসককে এ নির্দেশ দেওয়া হয়। চিঠিতে বলা হয়, এই প্রতিষ্ঠান সরকারের অনুমোদন নেয়নি। এ ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানটি ধর্মীয় উগ্রবাদ, উগ্রবাদী সংগঠন সৃষ্টি, জঙ্গি কার্যক্রমে পৃষ্ঠপোষকতাসহ স্বাধীনতার চেতনাবিরোধী কর্মকাণ্ডে যুক্ত বলে চিঠিতে উল্লেখ করা হয়।
এই প্রতিষ্ঠানটির মূল উদ্যোক্তা ও পৃষ্ঠপোষক রেজোয়ান হারুনের বিরুদ্ধে জঙ্গিবাদে অর্থায়ন ও মদদের অভিযোগ রয়েছে। চলতি বছরের ২৩ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রতিবেদনে রেজোয়ান হারুনকে আইনের আওতায় আনার নির্দেশনা দেওয়া হয়।
২০০৬ সালে ধানমণ্ডির ৬/এ সড়কে প্রতিষ্ঠিত হয় লেকহেড গ্রামার স্কুল। গুলশানে এই স্কুলের আরো দুটি শাখা আছে।
জাতীয় বিভাগের আরো খবর
জাতীয় বিভাগের আরো খবর
-
জাতীয় গ্রিডে যুক্ত হলো নেপাল থেকে আসা বিদ্যুৎ
১৬ জুন, ২০২৫ ১৬:৫৩ -
ইতালিতে বাংলাদেশি কর্মীদের ভিসা আবেদন দ্রুত নিষ্পত্তির আশ্বাস
১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ২৩:৩৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
আগামী বছরের বইমেলা হবে চলতি বছরেই
১৮ সেপ্টেম্বর, ২০২৫ ২২:০২ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
আরও একবার বাড়ল স্বর্ণের দাম, ভরি কত
২৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:২৬ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে সুপার টাইফুন রাগাসা
২৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:৪০ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বৈঠকের জন্য যমুনায় বিএনপি, প্রতিনিধিদলে আছেন যারা
২৪ মে, ২০২৫ ২১:০৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


