English Version
আপডেট : ১৭ নভেম্বর, ২০১৭ ১৪:৩১

শাহজালালে উড্ডয়নের সময় বিমানে আগুন, যাত্রীরা নিরাপদে

অনলাইন ডেস্ক
শাহজালালে উড্ডয়নের সময় বিমানে আগুন, যাত্রীরা নিরাপদে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের সময় ইন্ডিয়ান স্পাইস এয়ারলাইন্সের বিমানের চাকা খুলে পড়ে আগুন লাগার ঘটনা ঘটেছে।

শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। তবে ওই বিমানের যাত্রীরা সবাই নিরাপদে রয়েছেন। ফ্লাইটটির ৭৭ জন আরোহীকে নামিয়ে নেয়া হয়েছে।

জানা গেছে, স্পাইস জেটের বিমানটি যাত্রীদের নিয়ে রানওয়েতে যাওয়ার পথে ট্যাক্সিওয়েতে থাকা অবস্থায় এর চাকা খুলে পড়ে। এ সময় ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিমান থেকে যাত্রীদের নামিয়ে আনে।

ফ্লাইটটি আপাতত স্থগিত করা হয়েছে। চাকা মেরামতের পর ফ্লাইটটি ছেড়ে যাবে বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে।