English Version
আপডেট : ৮ নভেম্বর, ২০১৭ ১৫:৫৪

রাজধানীসহ সারা দেশে ভূমিকম্প অনুভূত

অনলাইন ডেস্ক
রাজধানীসহ সারা দেশে ভূমিকম্প অনুভূত

রাজধানীসহ সারা দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার সকাল ১০টা ৫০ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়।

রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৭।   ৪ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের ত্রিপুরা রাজ্য থেকে ১৮ কিলোমিটার পূর্বে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার। ঢাকা থেকে ভূমিকম্প উৎপত্তিস্থলের দূরত্ব ছিল ৭২ কিলোমিটার পূর্বে।