English Version
আপডেট : ৮ নভেম্বর, ২০১৭ ০৯:২৭

রিয়াদ বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, ঢাকার নিন্দা।

অনলাইন ডেস্ক
রিয়াদ বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, ঢাকার নিন্দা।

সৌদি আরবের রাজধানী রিয়াদের বাদশাহ খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া উইংয়ের এক বিবৃতিতে এই উদ্বেগ ও নিন্দা জানানো হয়।

এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এই ধরনের নিন্দনীয় হামলা বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র সৌদি আরবের জনগণের সুরক্ষা ও নিরাপত্তার প্রতি হুমকি। দুই পবিত্র মসজিদের ভূমি সৌদি এবং তাদের জনগণের পাশে থাকতে ঢাকার অঙ্গীকার পুনর্ব্যক্তও করা হয় বিবৃতিতে।

এর আগে, সৌদি রাজধানী রিয়াদের বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ইয়েমেন। এ ব্যাপারে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাতে উত্তর পূর্বাঞ্চলীয় রিয়াদে ক্ষেপনাস্ত্র ছুঁড়লে তা প্রতিহত করেছে সৌদি সামরিক বাহিনী। ফলে এ হামলায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।