English Version
আপডেট : ৭ নভেম্বর, ২০১৭ ০৭:৩১

২০১৮-তে ছুটি ২২ দিন

অনলাইন ডেস্ক
২০১৮-তে ছুটি ২২ দিন

আসছে নতুন বছরে মোট ২২ দিন সরকারি ছুটি, যার মধ্যে ৭ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে ২০১৮ সালের এই ছুটির তালিকা অনুমোদন দেয়া হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের জানান, ২০১৮ সালের জন্য ১৪ দিন সাধারণ ছুটি এবং নির্বাহী আদেশে ৮ দিন সরকারি ছুটি মিলিয়ে মোট ২২ দিন ছুটি থাকবে।

২০১৭ সালে মোট ২২ দিন সরকারি ছুটি ছিল, যার ১০ দিনের ছুটি পড়েছিল সাপ্তাহিক ছুটির মধ্যে। ২০১৬ সালেও ২২ দিন সরকারি ছুটি ছিল, যার চার দিনের ছুটি পড়েছিল সাপ্তাহিক ছুটির দিনে।