English Version
আপডেট : ২৪ অক্টোবর, ২০১৭ ১৮:৫৯

সংসদ অধিবেশন বসছে ১২ নভেম্বর

অনলাইন ডেস্ক
সংসদ অধিবেশন বসছে ১২ নভেম্বর

১২ নভেম্বর রোববার থেকে শুরু হচ্ছে চলতি দশম জাতীয় সংসদের ১৮তম অধিবেশন। ওই দিন বিকেল ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হবে। তার আগে বিকেল ৩টায় কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের সময়সীমা নির্ধারণ করা হবে। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে আজ মঙ্গলবার বিকেলে রাষ্ট্রপতি আবদুল হামিদ এই অধিবেশন আহ্বান করেছেন। এর আগে গত ১৪ সেপ্টেম্বর অধিবেশন শেষ হয়েছে। ১৭তম অধিবেশনের মতো শুরু হতে যাওয়া ১৮তম অধিবেশনও সংক্ষিপ্ত হবে বলে জানা যায়। সাংবিধানিক বাধ্যবাধকতায় এবারের অধিবেশন ডাকা হয়েছে। তবে এই অধিবেশনেও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল পাস হবে। আলোচনা হতে পারে চলমান রোহিঙ্গা ইস্যু নিয়েও। প্রসঙ্গত এটি দশম জাতীয় সংসদের ১৮তম অধিবেশন এবং চলতি বছরের শেষ ও ৫ম অধিবেশন।