English Version
আপডেট : ১৪ অক্টোবর, ২০১৭ ১৮:০০

ওয়াশিংটনে বঙ্গবন্ধুর ভাস্কর্যে স্পিকারের শ্রদ্ধা

অনলাইন ডেস্ক
ওয়াশিংটনে বঙ্গবন্ধুর ভাস্কর্যে স্পিকারের শ্রদ্ধা

ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে সদ্য স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। শুক্রবার শ্রদ্ধা নিবেদনকালে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম জিয়াউদ্দিন উপস্থিত ছিলেন।

এ সময় ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধুর আদর্শ বাঙালি জাতির পথের দিশারী হয়ে থাকবে। বঙ্গবন্ধু সারা জীবন বাঙালি জাতির অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক মুক্তির জন্য কাজ করে গেছেন। শোষণমুক্ত সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করে সোনার বাংলা গড়তে বাংলাদেশের প্রত্যেক নাগরিককে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।