English Version
আপডেট : ১৪ অক্টোবর, ২০১৭ ১১:৪৪

শাহজালাল বিমানবন্দরে বিপুল পরিমাণ স্বর্ণসহ বিমানকর্মী আটক

অনলাইন ডেস্ক
শাহজালাল বিমানবন্দরে বিপুল পরিমাণ স্বর্ণসহ বিমানকর্মী আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ স্বর্ণসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন কর্মীকে আটক করেছে শুল্ক ও গোয়েন্দা কর্মকর্তারা। তবে ঠিক কি পরিমাণ স্বর্ণ আটক করা হয়েছে তা এখনো জানা যায়নি।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, আজ শনিবার ভোর সোয়া ৫টার দিকে মালয়েশিয়া থেকে আগত বিজি-০৮৭ ফ্লাইটে আসা বিপুল পরিমাণ সোনার চোরাচালানসহ বিমানকর্মী ওমর ফারুককে আটক করা হয়। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড সার্ভিস সুপারভাইজার হিসেবে কর্মরত।

নাম প্রকাশে অনিচ্ছুক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওমর ফারুককে বিপুল পরিমাণ স্বর্ণসহ শনিবার ভোরে আটক করা হয়েছে। স্বর্ণের পরিমাণ এখনো হিসাব করা হয়নি।