English Version
আপডেট : ৮ অক্টোবর, ২০১৭ ২১:১৩

দলীয় সরকারের অধীনেই আগামী সংসদ নির্বাচন হবে : ইনু

অনলাইন ডেস্ক
দলীয় সরকারের অধীনেই আগামী সংসদ নির্বাচন হবে : ইনু

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বর্তমান সংবিধান অনুযায়ী দলীয় সরকারের অধীনেই আগামী সংসদ নির্বাচন হবে। আইনশৃঙ্খলা বাহিনীর সজ্ঞায় সেনাবাহিনীকে অন্তর্ভূক্ত করার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। আর নির্বাচনকালীন সরকার কি হবে, সেটি যেহেতু নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত নয়, তাই এ বিষয়ে কমিশনের সঙ্গে আমাদের কোনো আলাপ হয়নি।

আগারগাঁওস্থ নির্বাচন ভবনে আজ রবিবার বিকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে এক মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের এ কথা জানান।

আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে কি না জানতে চাইলে ইনু বলেন, আমরা আশাবাদী। গত নির্বাচনে যারা ভোট বর্জন করে আগুন সন্ত্রাস করেছে। তারা এবার সেগুলো থেকে বেরিয়ে আসবেন বলে মনে করি।

এ পর্যন্ত ২৫টি দলের সঙ্গে সংলাপ করল ইসি। এর আগে গত ৩১ জুলাই সুশীল সমাজের প্রতিনিধি, ১৬ ও ১৭ আগস্ট গণমাধ্যম প্রতিনিধির সঙ্গে সংলাপ করেছে ইসি। এরপর গত ২৪ আগস্ট থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু হয়।