English Version
আপডেট : ৮ অক্টোবর, ২০১৭ ১০:৫০

মার্কিন দূতাবাস বন্ধ আজ

অনলাইন ডেস্ক
মার্কিন দূতাবাস বন্ধ আজ

যুক্তরাষ্ট্রের কলম্বাস দিবস উপলক্ষে রোববার মার্কিন দূতাবাস বন্ধ থাকবে। মার্কিন দূতাবাসের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছিল।

দিবসটি মার্কিন যুক্তরাষ্ট্রে ছুটির দিন হওয়ায় আজ দূতাবাস বন্ধ থাকবে বলে বিজ্ঞপিতে বলা হয়েছিল। একইসঙ্গে আজ কনস্যুলার সেকশন, আমেরিকান সেন্টার লাইব্রেরি ও অ্যাডুকেশন ইউএসএ স্টুডেন্ট অ্যাডভাইসিং সেন্টারও বন্ধ থাকবে বলে বিজ্ঞপিতে বলা হয়েছিল।

তবে মার্কিন নাগরিকদের জন্য জরুরি সার্ভিসসমূহ খোলা থাকবে এবং প্রয়োজনে তাদেরকে কর্তব্যরত কর্মকর্তার কাছে ৮৮৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করতে অনুরোধ করা হয়েছে।