English Version
আপডেট : ৩ অক্টোবর, ২০১৭ ১৮:২২

লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পথে লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় মঙ্গলবার সকাল সোয়া ১০টায় হিথরো বিমানবন্দরে নামেন তিনি।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান যুক্তরাজ্যে বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল কাউনাইন।

৭ অক্টোবর প্রধানমন্ত্রী দেশে পৌঁছাবেন বলে তার প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান।

শেখ হাসিনা ইউএনজিএ’র ৭২তম অধিবেশনে যোগদানের পরে ২ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে ওয়াশিংটনে পৌঁছান। ওয়াশিংটনে এক সপ্তাহ অবস্থানের পরে লন্ডন হয়ে ২ অক্টোবর তার দেশে ফেরার কথা ছিলো। তবে ২৫ সেপ্টেম্বর ওয়াশিংটনের একটি হাসপাতালে প্রধানমন্ত্রীর গলব্লাডারে অস্ত্রোপচার হওয়ায় ওই তারিখ পরিবর্তন হয়।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের লক্ষ্যে শেখ হাসিনা ১৭ সেপ্টেম্বর নিউইয়র্ক পৌঁছান।