English Version
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০১৭ ১৬:২৯

রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতে বঙ্গভবনে যাচ্ছেন প্রধান বিচারপতি

অনলাইন ডেস্ক
রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতে বঙ্গভবনে যাচ্ছেন প্রধান বিচারপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে যাবেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

আগামী ৩০ সেপ্টেম্বর শনিবার দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির এ সাক্ষাৎ হবে। সেখানে রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সংক্ষিপ্ত বৈঠকও হতে পারে।সুপ্রিমকোর্ট রেজিস্ট্রার কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছাবিনিময় করার অংশ হিসেবে রাষ্ট্রপতির আমন্ত্রণে এ সাক্ষাৎ। তবে হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন পর্যায়ের নেতারাও এ সময় উপস্থিত থাকবেন বলে জানা গেছে।