English Version
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০১৭ ১২:৩৪

রোহিঙ্গাদের জন্য ত্রাণ পাঠাল ভারত ও চীন

অনলাইন ডেস্ক
রোহিঙ্গাদের জন্য ত্রাণ পাঠাল ভারত ও চীন

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য ত্রাণ পাঠিয়েছে ভারত ও চীন। তাদের মধ্যে ভারত জাহাজে এবং চীন কার্গো বিমানে করে ত্রাণ পাঠিয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৫টার ভারত থেকে আসা ‘আইএনএস ঘরিয়াল’ জাহাজটি চট্টগ্রাম বন্দরের ১ নম্বর জেটিতে ভিড়ে। ওই জাহাজে ৬৭ হাজার ১৬৭ প্যাকেজে ৭০০ টন ৬০০ কেজি ত্রাণ ভারত থেকে এসেছে বলে জানিয়েছেন জাহাজটির লোকাল এজেন্ট এমএম ইস্পাহানি লিমিটেডের পিস এক্টিভিস্ট লোকপ্রিয় বড়ুয়া।

তিনি জানান, ত্রাণ সামগ্রীর মধ্যে চাল, ডাল, ভোজ্য তেল ইত্যাদি রয়েছে। আজই  বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলার এসব ত্রাণসমগ্রী আনুষ্ঠানিকভাবে প্রশাসনের কাছে বুঝিয়ে দিবেন। তবে এর আগে আরো দুই দফায় ত্রাণ পাঠিয়েছিল ভারত।

এদিকে, ভারতের পাশাপাশি চীনও রোহিঙ্গাদের জন্য ত্রাণ বাংলাদেশে পাঠাল। বুধবার দুই হাজার ২০০ তাঁবু নিয়ে চীনা কার্গো বিমান চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। বৃহস্পতিবার আরও একটি বিমানের চট্টগ্রাম পৌঁছানোর কথা রয়েছে।