English Version
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০১৭ ০৯:০৮

১৫ ও ১৮ অক্টোবর বিএনপি-আ.লীগের সঙ্গে সংলাপে বসবে ইসি

নিজস্ব প্রতিবেদক
১৫ ও ১৮ অক্টোবর বিএনপি-আ.লীগের সঙ্গে সংলাপে বসবে ইসি

আগামী  ১৫ অক্টোবর বিএনপি, আর ১৮  অক্টোবর ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপ অনুষ্ঠিত হবে। আর সংসদের বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে ইসির সংলাপ হবে ৯ অক্টোবর। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন।

তিনি বলেন, আগামী ১৫ অক্টোবর বিএনপি ও ১৮ অক্টোবর আওয়ামী লীগের সঙ্গে সংলাপের সময় চূড়ান্ত হয়েছে। দল দু’টির সঙ্গে কথা বলেই এই সময় নির্ধারণ করা হয়েছে। আর জাতীয় পার্টির সঙ্গে ৯ অক্টোবর সংলাপ অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। এক প্রশ্নের জবাবে ইসির এই ভারপ্রাপ্ত সচিব জানান, অক্টোবর মাসের মধ্যেই সব সংলাপ শেষ করতে চায় ইসি।

ইসি সূত্রে জানা গেছে, রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের পরে নির্বাচন পর্যবেক্ষক, নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপ করবে কমিশন। আগামী মাসের (অক্টোবর) মধ্যেই কমিশন এসব সংলাপ শেষ করবে।