English Version
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০১৭ ১০:৩৩

প্রধানমন্ত্রী আবুধাবি পৌঁছেছেন

অনলাইন ডেস্ক
প্রধানমন্ত্রী আবুধাবি পৌঁছেছেন

প্রধানমন্ত্রী আবুধাবি পৌঁছেছেন১৭ সেপ্টেম্বর, ২০১৭ ০৯:০১:৩৩ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে যোগদানের উদ্দেশে নিউইয়র্ক যাওয়ার পথে শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে আবুধাবি পৌঁছেছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে স্থানীয় সময় বিকেল ৪টা ৪০ মিনিটে আবুধাবি বিমানবন্দরে অবতরণ করে।

সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।