English Version
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০১৭ ১০:১১

রোহিঙ্গাদের বাড়ি ভাড়া নয়: পুলিশ

অনলাইন ডেস্ক
রোহিঙ্গাদের বাড়ি ভাড়া নয়: পুলিশ

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের বাড়ি ভাড়া না দেওয়া। এই সঙ্গে সড়ক, রেল ও নৌ পথ ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে রোহিঙ্গাদের না নিতে পরিবহন চালক-শ্রমিকদের নির্দেশনা দিয়েছে পুলিশ।

শনিবার পুলিশ সদর দপ্তর থেকে এই নির্দেশনা দেয়া হয়। রোহিঙ্গা শরণার্থী সারাদেশে ছড়িয়ে পড়ার খবর আসার প্রেক্ষাপটে এমন নির্দেশনা দেয় পুলিশ।

নির্দেশনায় বলা হয়, রোহিঙ্গারা ক্যাম্পের বাইরে তাদের আত্মীয়-স্বজন অথবা পরিচিত ব্যক্তিদের বাড়িতে অবস্থান-আশ্রয় গ্রহণ বা এক স্থান থেকে অন্য স্থানে গমনাগমন করতে পারবেন না। তাদেরকে নির্দিষ্ট ক্যাম্পের বাইরে কেউ যেন বাসা-বাড়ি ভাড়া না দেয়।’   নির্দেশনায় আরো বলা হয়, ‘সরকার রোহিঙ্গাদের জন্য নির্দিষ্ট স্থানে বাসস্থান-খাওয়া এবং চিকিৎসাসহ প্রয়োজনী সকল ব্যবস্থা গ্রহণ করেছে। তারা নিজ দেশে প্রত্যাবর্তন না করা পর্যন্ত নির্দিষ্ট ক্যাম্পেই অবস্থান করবেন।

রোহিঙ্গা শরণার্থীদের কেউ অন্য কোথায় আশ্রয় নিয়েছে কিংবা চলাচল করছে, এমন খবর পেলে স্থানীয় প্রশাসনকে জানাতে বলেছে পুলিশ।

সম্প্রতি মিয়ানমারের রাখাইনে সহিংসতার জেরে প্রাণে বাঁচতে বাংলাদেশে শুর হয় রোহিঙ্গা স্রোত। জাতিসংঘের তথ্য মতে, গত ২৫ আগস্টের পর বাংলাদেশে এ পর্যন্ত রোহিঙ্গা এসেছে ৪ লাখের বেশি।