English Version
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০১৭ ২২:৩৭

বন্ধ হয়ে গেল দৈনিক সকালের খবর

অনলাইন ডেস্ক
বন্ধ হয়ে গেল দৈনিক সকালের খবর

র‌্যাংগস গ্রুপের মালিকানাধীন বাংলা জাতীয় দৈনিক সকালের খবর বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধায় এ সংক্রান্ত ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির সিইও তানভীর চৌধুরী। মৌখিক ঘোষণায় তিনি সাংবাদিক ও কর্মচারিদের বলেন, আগামীকাল সকালের খবর প্রিন্ট ভার্সন বের হবে না। তবে ২৫ সেপ্টেম্বরের মধ্যে সবার বকেয়া বেতন ভাতা পরিশোধ করা হবে। সবাই ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বেতন ভাতা পাবেন।

এ বিষয়ে র‌্যাংগস গ্রুপের চীফ কমিউনিকেশন এন্ড মার্কেটিং অফিসার মেহনাজ কবির গণমাধ্যমকে বলেন, সকালের খবরের প্রিন্ট ভার্সন আপাতত বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে অনলাইন চালু থাকছে। পত্রিকাটি কিভাবে পুনরায় চালু করা যায় এজন্য একটি কমিটি করে দেওয়া হয়েছে। তিনি বলেন, পত্রিকাটি বাঁচিয়ে রাখার জন্য বিভিন্ন গ্রুপের সঙ্গে আলাপ আলোচনা করেছি। বলেছি, সাংবাদিক ও কর্মচারিসহ নিলে আমরা সকালের খবর বিক্রি করতে চাই। কিন্তু কেউই সাড়া দেয়নি।