English Version
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০১৭ ১৫:০২

মঙ্গলবার উখিয়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
মঙ্গলবার উখিয়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষেণ ও শরণার্থী ক্যাম্প পরিদর্শনে আগামী মঙ্গলবার কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং রোববার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

সম্প্রতি মিয়ানমারে রোহিঙ্গাদের নির্যাতন ও হত্যার কারণে দেশটি থেকে আড়াই লাখের বেশি উদ্বাস্তু বাংলাদেশে এসে আশ্রয় নেয়। তাদেরকে বাংলাদেশ সরকার আশ্রয় ও ত্রাণ সহায়তাসহ বিভিন্ন সহযোগিতা করছে।