English Version
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০১৭ ১৩:৫৭

১৭তম সংসদ অধিবেশন বসছে বিকেলে

অনলাইন ডেস্ক
১৭তম সংসদ অধিবেশন বসছে বিকেলে

রোববার ( ১০ সেপ্টেম্বর) দশম জাতীয় সংসদের ১৭তম অধিবেশন শুরু হচ্ছে । অধিবেশন শুরু হবে বিকাল ৫টায়। এই অধিবেশনে ৩টি বিল পাস হতে পারে। তবে এবারের অধিবেশন উত্তপ্ত থাকতে পারে ষোড়শ সংশোধনী বাতিলের রায় ও পর্যবেক্ষণ নিয়ে।

প্রায় দু’মাস পর বসা এ অধিবেশনে পাশ হতে পারে তিনটি বিল। এর মধ্যে রয়েছে কোড অব সিভিল প্রসিডিউর বিল, ক্ষুদ্র কুটির ও মাঝারি শিল্প বিল এবং স্থাবর সম্পত্তি অধিগ্রহন ও হুকুম দখল বিল। এছাড়া আরো ১১টি বিল সংসদে উত্থাপন হতে পারে বলে জানিয়েছেন চিফ হুইপ আ স ম ফিরোজ।

তবে এসব আইন ও বিলের চেয়ে এবারের অধিবেশন উত্তপ্ত থাকবে ষোড়শ সংশোধনীর রায় ও পর্যবেক্ষণ নিয়ে। আলোচনা হতে পারে রোহিঙ্গা ইস্যুতেও।