English Version
আপডেট : ১ সেপ্টেম্বর, ২০১৭ ০৬:৪৮

‘অশিক্ষিত নেতৃত্ব ক্ষমতায় আসলে দেশ পিছিয়ে পড়ে’

অনলাইন ডেস্ক
‘অশিক্ষিত নেতৃত্ব ক্ষমতায় আসলে দেশ পিছিয়ে পড়ে’

অশিক্ষিত নেতৃত্ব ক্ষমতায় আসলে দেশে পিছিয়ে পড়ে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৩১ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের একটা গুণ আছে। আওয়ামী লীগের তৃণমূল নেতারা সব সময় সঠিক সিদ্ধান্ত নেয়। কিন্তু উঁচু মহলে গেলে একটু উল্টোপাল্টা হয়ে যায়।’

শেখ হাসিনা বলেন, অশিক্ষিত নেতৃত্ব দায়িত্ব পেলে দেশের কী সর্বনাশ হতে পারে তা তো আমরা দেখেছি । তারা মানুষ পুড়িয়ে মারতে পারে, লুটপাট করতে পারে, দুর্নীতি করতে পারে । কিন্তু দেশের মানুষকে কিছু দিতে পারে না।

এ সময় প্রধানমন্ত্রী ছাত্রলীগকে উদ্দেশ্যে বলেন, ‘ছাত্রলীগের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস’—বঙ্গবন্ধুর এই উক্তি ভুলে না যাওয়ার জন্য ছাত্রলীগের প্রতি আহ্বান জানান। সেই সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের পড়াশোনায় আরো মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।