English Version
আপডেট : ৩০ আগস্ট, ২০১৭ ১৪:২৮

খালেদাকে ঈদের দাওয়াত প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক
খালেদাকে ঈদের দাওয়াত প্রধানমন্ত্রীর

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ঈদের দাওয়াত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার দুপুর সোয়া ১২টার দিকে আওয়ামী লীগের সাবেক সহ দপ্তর সম্পাদক সেকান্দার আলী প্রধানমন্ত্রীর দাওয়াত কার্ড নিয়ে আসেন।

বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খালেদা জিয়াকে পাঠানো বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রীর পাঠানো এ দাওয়াত কার্ড গ্রহণ করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।