English Version
আপডেট : ৩০ আগস্ট, ২০১৭ ১২:০৩

এবার বৃষ্টি হলেও ঈদযাত্রায় ভোগান্তি হবে না

অনলাইন ডেস্ক
এবার বৃষ্টি হলেও ঈদযাত্রায় ভোগান্তি হবে না

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘রাস্তাঘাটের যে ক্ষয়ক্ষতি হয়েছিল তা মেরামত করা হয়েছে। তাই এবার ঈদযাত্রায় বৃষ্টি হলেও যাত্রীদের ভোগান্তি হবে না।’

বুধবার সকালে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘ঈদকে সমানে রেখে বিআরটিসির ৫০টা বাস রিজার্ভ রাখা হয়েছে।  যাত্রীদের অতিরিক্ত চাপ থাকলেই এই বাসগুলো নামানো হবে।  এছাড়া বাস মালিকরা ঈদ উপলক্ষে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।’