English Version
আপডেট : ৩০ আগস্ট, ২০১৭ ১১:২৮

বিআইডব্লিউটিসির ঈদ স্পেশাল সার্ভিস শুরু

অনলাইন ডেস্ক
বিআইডব্লিউটিসির ঈদ স্পেশাল সার্ভিস শুরু

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) বুধবার থেকে ঈদ স্পেশাল সার্ভিস শুরু করেছে। ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এ বিশেষ সার্ভিস চালু করা হয়েছে।

এবারে সংস্থার ৬টি নিয়মিত জাহাজ পিএস মাহসুদ, লেপচা, টার্ন ও মধুমতী, এমভি বাঙালি ও অষ্ট্রিচ যাত্রী পরিবহনে নিয়োজিত থাকবে। এসব জাহাজ ঢাকা-চাঁদপুর-বরিশাল-ঝালকাঠি, কাউখালি, পিরোজপুর, হুলারহাট ও মোরলগঞ্জ রুটে চলাচল করবে।

এই নৌ-সার্ভিস চলবে ৪ সেপ্টেম্বর পর্যন্ত। তবে যাত্রী সমাগম বেশি থাকলে আরও সময় বাড়ানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।