English Version
আপডেট : ২৬ আগস্ট, ২০১৭ ১৭:০৩

চবিতে ঈদের ছুটি শুরু ২৯ আগস্ট

চবিতে ঈদের ছুটি শুরু ২৯ আগস্ট

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পবিত্র ঈদুল আজহার ছুটি শুরু হচ্ছে ২৯ আগস্ট। এই ছুটি শেষ হবে ৭ সেপ্টেম্বর।

 

তবে মাঝে ৮ ও ৯ সেপ্টেম্বর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আগামী ১০ সেপ্টেম্বর পুনরায় ক্যাম্পাস খুলবে।

 

শনিবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (অ্যাকাডেমিক) এস এম আকবর হোছাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, ছুটি চলাকালীন বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস বন্ধ থাকবে। তবে কোনো বিভাগের পরীক্ষা থাকলে তারা সেটা চালিয়ে নিতে পারবে।