English Version
আপডেট : ২১ আগস্ট, ২০১৭ ১৯:১৮

পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের তুলনা সহ্য করা যায় না : শেখ হাসিনা

অনলাইন ডেস্ক
পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের তুলনা সহ্য করা যায় না : শেখ হাসিনা

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবকিছু সহ্য করা যায়, কিন্তু পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের তুলনা সহ্য করা যায় না। করব না। আমি জনগণের কাছে এর বিচারের ভার দিলাম। জনগণই এর বিচার করবে।

আজ সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ২১ গ্রেনেড হামলা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সংসদ নিয়ে কথা বলার আগে প্রধান বিচারপতিকে তার পদ থেকে সরে যাওয়া উচিত ছিল।

তিনি বলেন, আমার বাবা এ দেশ স্বাধীন করে দিয়ে গেছেন। আমরা এর ফল ভোগ করছি। স্বাধীনতা ভালো, কিন্তু এটি বালকের জন্য নয়।

শেখ হাসিনা বলেন, জীবন দেওয়ার মালিক আল্লাহ, জীবন বাঁচানোর মালিকও আল্লাহ। সুতরাং আমি কারও কাছে মাথানত করব না।

একমাত্র আল্লাহ ছাড়া।