English Version
আপডেট : ১৮ আগস্ট, ২০১৭ ১৭:২৪

হজ ভিসা আবেদনের সময় বাড়ল ২ দিন

অনলাইন ডেস্ক
হজ ভিসা আবেদনের সময় বাড়ল ২ দিন

হজ এজেন্সির গাফিলতি ও উদাসীনতার কারণে ভিসার জন্য এখনও আবেদন করেননি আড়াই হাজার হজযাত্রী। তাই শনিবার (১৯ আগস্ট) হজের ভিসার আবেদন জমা নেবে সৌদি দূতাবাস। হজ ক্যাম্পের পরিচালক মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, বেসরকারি ব্যবস্থাপনার ১ লাখ ২২ হাজার ৯৯৮ হজযাত্রীর মধ্যে বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাত ৮টা পর্যন্ত ভিসার জন্য আবেদন করেছেন এক লাখ ২০ হাজার ৫৪২ জন। এর মধ্যে ভিসা হয়েছে এক লাখ ১৯ হাজার ৪১০টি। এ অবস্থায় হজ ভিসা আবেদনের সময় দুই দিন বাড়ানো হয়েছে।

এর মধ্যে ভিসা সম্পন্ন হয়েছে এক লাখ ১৯ হাজার ৪১০টি। ভিসা প্রিন্ট হয়েছে এক লাখ ১৯ হাজার ৪১০টি। এর মধ্যে প্রতিস্থাপনযোগ্য হজযাত্রী রয়েছেন ৯ হাজার ৩৭২ জন। এ পর্যন্ত সৌদি আরবে গেছেন ৭৪ হাজার ১৫৯ জন হজযাত্রী।

চলতি বছর ভিসা জটিলতায় যাত্রী সঙ্কটে বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্স মোট ২৭টি হজ ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে ২৩টি বাংলাদেশ এয়ারলাইন্সের আর বাকি ৪টি সৌদি এয়ারলাইন্সের।