ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
জালে ইলিশ,জেলেদের মুখে হাসি
সীতাকুণ্ড, ১৪ আগস্ট- এখন সাগরে গিয়ে কোনো জেলে খালি হাতে ফিরছে না। প্রচুর ইলিশ ধরা পড়ছে। সীতাকুণ্ডের প্রতিটি ঘাটে ইলিশভর্তি নৌকা নিয়ে ফিরছে জেলেরা। ছোট-বড় সব ধরনের ইলিশ পাওয়া যাচ্ছে। বাজারে দামও মোটামুটি ভালো। তাই কষ্ট করলেও খুশি আমরা। কথাগুলো বললেন চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা ঘাটঘর জেলেপাড়ার বাসিন্দা বাবুল জলদাশ। মাছ ধরাই বাবুলের একমাত্র পেশা।
তিনি আরো বলেন, আমরা (জেলেরা) বছরের ৯ মাস কষ্ট করে চলি। বাকি তিন মাস (জুলাই থেকে সেপ্টেম্বর) ইলিশের মৌসুম। এ সময় সাগরে প্রচুর ইলিশ ধরা পড়ে। এ ইলিশ বিক্রি করেই জেলেরা সারা বছরের জন্য সঞ্চয় করে রাখের। কিন্তু এ বছর মৌসুমের প্রথম মাস জুলাইয়ে বঙ্গোপসাগরের সীতাকুণ্ড-সন্দ্বীপ চ্যানেলে তেমন কোনো ইলিশ ধরা পড়েনি। ফলে আমরা দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম। যদি আগস্ট-সেপ্টেম্বরেও ইলিশ ধরা না পড়ত তাহলে ঋণ করে সংসার চালাতে হতো সবাইকে। কিন্তু গত চার-পাঁচ দিন প্রচুর ইলিশ ধরা পড়তে শুরু করেছে। বাবুল আরো বলেন, একবার সাগরে গিয়ে আমরা ২৫ থেকে ৩০ হাজার টাকার ইলিশ পাচ্ছি। প্রতি নৌকায় তিন থেকে চারজন জেলে থাকি। এই টাকা সমান ভাগ করে নিই। অর্থাৎ একবার সাগরে গেলে ছয় থেকে সাত হাজার টাকার ইলিশ পাচ্ছি। এভাবে দিনে ও রাতে দুইবার মাছ ধরলে এক দিনে ১৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত আয় হচ্ছে।
বাবুলের সঙ্গে একমত কুমিরা দক্ষিণ জেলেপাড়ার মানিক জলদাশ। তিনি বলেন, এক সপ্তাহ আগেও আমরা ইলিশ নিয়ে চিন্তায় ছিলাম। কিন্তু চার দিন মাছ পড়ছে প্রচুর। ঝাঁকে ঝাঁকে ইলিশ আসছে জালে। দামও পাচ্ছি ভালো। সাইজ অনুযায়ী বিভিন্ন দামে ইলিশ বিক্রি হচ্ছে। একদম ছোট সাইজের ইলিশ ১০০-১৫০ টাকা কেজি, তার চেয়ে বড়গুলো ২০০ থেকে ২৫০ টাকা। মাঝারি ইলিশ ৪০০-৫০০ এবং বড়গুলো পরিবেশ-পরিস্থিতি বুঝে কেজি ৭০০-৮০০ থেকে এক হাজার ২০০ থেকে এক হাজার ৩০০ টাকা কিংবা আরো বেশি বিক্রি হচ্ছে। একইভাবে উপজেলার সৈয়দপুর থেকে সলিমপুর পর্যন্ত সর্বত্রই প্রচুর রুপালি ইলিশ ধরা পড়ছে।
গত শনিবার সরেজমিনে দেখা যায়, কুমিরা-সন্দ্বীপ ঘাটঘরে প্রচুর মানুষ ইলিশ কিনতে জেলে নৌকাগুলোর কাছে ছোটাছুটি করছে। চট্টগ্রামের খুলশির ক্রেতা মো. আকরাম হোসেন বলেন, ‘শুনেছি এখানে ঘাটে সস্তায় টাটকা ইলিশ পাওয়া যায়। তাই ইলিশ কিনতে গাড়ি নিয়ে চলে এসেছি। এখান থেকে দুই ঝাঁকা ইলিশ (আনুমানিক ২০ কেজি) পাইকারিতে কিনলাম সাড়ে তিন হাজার টাকায়। এর মধ্যে সাত থেকে আট কেজির মতো ছোট ইলিশ। অন্যগুলো বড়, মাঝারি আকৃতির।
বাঁশবাড়িয়া বোয়ালিয়া কূলের জেলে ও উপজেলা জেলে সমন্বয় পরিষদের সভাপতি উপেন্দ্র জলদাশ বলেন, সাগরে প্রচুর মাছ ধরা পড়ছে। আগামী অমাবস্যা ও পূর্ণিমার জোতে (মাছ ধরার সময়) আরো বেশি ইলিশ ধরা পড়বে বলে তিনি মনে করেন। এই জেলে নেতা আরো বলেন, এবার ভালো দিক হলো, এখন পর্যন্ত কোথাও জলদস্যুতার খবর মেলেনি। সাগরে কোস্ট গার্ড নিয়মিত টহল দিলে জেলেরা নিশ্চিন্তে ইলিশ ধরতে পারবে। এ ছাড়া উপজেলা মত্স্য কর্মকর্তা মো. সেলিম রেজা বলেন, এবার প্রথম দিকে ইলিশ না পড়লেও গত কয়েক দিনে পূর্ণিমার জো থেকে ইলিশ পড়তে শুরু করেছে। জেলেরা প্রচুর ইলিশ পাচ্ছে। তবে বেশির ভাগই সাইজে কিছুটা ছোট। এখন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ইলিশ আরো বাড়বে বলে ধারণা করছেন তিনি।
জাতীয় বিভাগের আরো খবর
জাতীয় বিভাগের আরো খবর
-
ইতালিতে বাংলাদেশি কর্মীদের ভিসা আবেদন দ্রুত নিষ্পত্তির আশ্বাস
১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ২৩:৩৩ -
জাতীয় গ্রিডে যুক্ত হলো নেপাল থেকে আসা বিদ্যুৎ
১৬ জুন, ২০২৫ ১৬:৫৩ -
৪৭তম বিসিএসের আবেদন আজ থেকে শুরু
২৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৪ -
মাহফিলে জাতীয় ঐক্যের আহ্বান মিজানুর রহমান আজহারীর
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৬ -
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আজ সংবাদ সম্মেলন বৈষম্যবিরোধী আন্দোলনের
২৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৪ -
এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় দুর্ঘটনা: বাসচালক গ্রেপ্তার
২৮ ডিসেম্বর, ২০২৪ ১৭:১০ -
চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নয়ন
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১২ -
রিহ্যাব আয়োজিত আবাসন মেলায় ৪০৩ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রি-বুকিং
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:০৪ -
পরিবর্তন আসছে এনআইডিতে
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৫ -
কেউ সাংবাদিকদের হুমকি দিলেই আমাদের জানাবেন: সারজিস
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৫ -
সাংবাদিকসহ বেসরকারি সবার সচিবালয়ে ‘প্রবেশ পাস’ বাতিল
২৮ ডিসেম্বর, ২০২৪ ১১:১২ -
আজ মহান বিজয় দিবস
১৬ ডিসেম্বর, ২০২৪ ১০:১৩ -
পরপর পাঁচ ঘণ্টার ব্যবধানে সচিবালয়ে আগুনের ঘটনায় দেশজুড়ে নতুন চাঞ্চল্যের সৃষ্টি
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৭ -
চাচা-চাচিকে পিতা-মাতা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় হলেন বিসিএস ক্যাডার
২৭ ডিসেম্বর, ২০২৪ ০২:১৩ -
জাতীয় প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের সঙ্গে পুলিশের অসদাচরণ
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৬ -
সচিবালয়ের আগুনে আট ও নয় তলার নথিপত্র পুড়ে গেছে: ধারণা ফায়ার ডিজির
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৪ -
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
আগামী বছরের বইমেলা হবে চলতি বছরেই
১৮ সেপ্টেম্বর, ২০২৫ ২২:০২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
আরও একবার বাড়ল স্বর্ণের দাম, ভরি কত
২৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৬:২৬ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


