English Version
আপডেট : ৩ ফেব্রুয়ারি, ২০১৭ ১৪:৪১

‘মানবসেতুর ওপর হাঁটার ঘটনা তদন্ত করে ব্যবস্থা’

নিজস্ব প্রতিবেদক
‘মানবসেতুর ওপর হাঁটার ঘটনা তদন্ত করে ব্যবস্থা’
চাঁদপুর-জামালপুরের মানবসেতু

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন সম্প্রতি চাঁদপুর ও জামালপুরে স্কুলের শিক্ষার্থীদের বানানো ‘মানবসেতুর’ ওপর দিয়ে জনপ্রতিনিধিদের হাঁটার ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

শুক্রবার বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সাংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, চাঁদপুর ও জামালপুরে শিক্ষার্থীদের শরীরের ওপর দিয়ে সেতু বানিয়ে পার হওয়ার ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। এ ক্ষেত্রে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।