English Version
আপডেট : ২ ফেব্রুয়ারি, ২০১৭ ১৮:২৬

বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ঢাকা : বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক জোরদারে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও ফিলিস্তিনের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি এতে স্বাক্ষর করেন।

বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সফররত ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের একান্ত বৈঠকের পর এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। 

এরআগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে মাহমুদ আব্বাসকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শেখ হাসিনা। শুভেচ্ছা বিনিময়ের পর দুই নেতার একান্ত বৈঠক শুরু হয়। এরপর বিকেল ৪টায় শুরু হয় দ্বিপক্ষীয় বৈঠক। উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা গওহর রিজভী এবং প্রধানমন্ত্রীর মুখ‌্যসচিব কামাল আবদুল নাসের চৌধুরী। 

দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন বাণিজ‌্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আইনমন্ত্রী আনিসুল হক, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, উপদেষ্টা গওহর রিজভী, বিদ‌্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, মুখ‌্যসচিব কামাল আবদুল নাসের চৌধুরী।