English Version
আপডেট : ২৭ জানুয়ারি, ২০১৭ ১২:২৬

মতভিন্নতার জেরে ছায়া মন্ত্রীত্ব ছাড়লেন টিউলিপ

অনলাইন ডেস্ক
মতভিন্নতার জেরে ছায়া মন্ত্রীত্ব ছাড়লেন টিউলিপ
টিউলিপ

নিউজ ডেস্ক: যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টির ছায়া মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। 

বেক্সিট ইস্যুতে উত্থাপিত একটি বিলের বিষয়ে মত বিরোধের জেরে শিক্ষা বিষয়ক ছায়া মন্ত্রণালয়ের প্রাক-প্রাথমিক শিক্ষা বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব ছাড়লেন তিনি।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দেশটির সংসদে দ্য ইউরোপিয়ান ইউনিয়ন (নোটিফিকেশন অব উইথড্রয়াল) নামের একটি বিল উত্থাপন করা হয়। 

এ বিলের মাধ্যমে দেশটির ইইউ ছাড়ার প্রক্রিয়া শুরু করার আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হবে। বিলটিতে সমর্থন দেয়ার জন্য লেবার পার্টি নেতা জেরেমি করবিন দলের এমপিদের এ বিলের পক্ষে ভোট দেয়ার নির্দেশনা দেন। কিন্তু এ বিলের পক্ষে ভোট দিতে বাধ্য করা হলে ছায়া মন্ত্রিসভা ছাড়ার ঘোষণা দিয়েছিলেন টিউলিপ। সেই ঘোষণা অনুযায়ী করবিনের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন।

টিউলিপ বলেন, ‘যারা আমাদের পার্লামেন্টের সার্বভৌমত্বে বিশ্বাস করেন, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত তাদের জন্য একটা বিজয়। আমাদের ইউরোপীয় ইউনিয়ন থেকে বের করে আনার কথিত পরিকল্পনার বিরুদ্ধে আমাদের যথাযথ গণতান্ত্রিক প্রক্রিয়াকে সরকার একটি দীর্ঘ আইনি প্রক্রিয়ার দিকে ধাবিত করছে।’

তিনি আরো জানান, তার নির্বাচনী এলাকা নর্থ লন্ডনের হ্যাম্পস্টিড এবং কিলবার্নের তিন-চতুর্থাংশ মানুষ ইইউতে থাকার পক্ষে রায় দিয়েছেন। তা ছাড়া আমি দলের শীর্ষ নেতাদের মতের সাথে একমত হতে পারছি না।’ সূত্র: বিবিসি ও ফিনান্সিয়াল টাইমস