English Version
আপডেট : ১৬ জানুয়ারি, ২০১৭ ১৯:৪১

‘ন্যায় বিচার পেয়েছি’

নিজস্ব প্রতিবেদক
‘ন্যায় বিচার পেয়েছি’

নারয়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী ও মামলার বাদী সেলিনা ইসলাম বিউটি। 

সোমবার (১৬ জানুয়ারি) রায় ঘোষণার পর দেয়া প্রতিক্রিয়ায় তিনি সন্তুষ্টি প্রকাশ করে বলেন, ন্যায় বিচার পেয়েছি। এই রায়ে আমি সন্তুষ্ট।

এর আগে মামলার প্রধান আসামি নূর হোসেন, র‌্যাবের ৩ কর্মকর্তা লেফটেন‌্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদসহ ২৬ আসামীকে ফাঁসির আদেশ দেন আদালত। অপর ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া পলাতক রয়েছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৩জন আসামী।